Friday, June 19, 2026

প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির প্রয়াণে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি । মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। ওমেন চান্ডির মৃত্যুতে শোকপ্রকাশ করে একটি টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে প্রবীণ নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন, ‘বর্ষীয়ান রাজনৈতিক নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।কেরলের উন্নয়নে তাঁর অসীম অবদান ছিল।’

আরও পড়ুন:প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি



প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন কেরলের কংগ্রেস সভাপতি কে. সুধাকরণ। তিনি লেখেন, “প্রেমের শক্তিতে বিশ্ব জয়ী রাজার গল্পের মর্মান্তিক সমাপ্তি ঘটেছে। আজ ওমেন চান্ডির মতো একজন কিংবদন্তিকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি অগণিত ব্যক্তির জীবন স্পর্শ করেছেন। এবং তাঁর স্মৃতি চিরকাল আমাদের মনে থাকবে। আপনার আত্মার শান্তি কামনা করছি!” শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।


১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় জন্ম হয়েছিল ওমেন চান্ডির। ১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন তিনি। তারপর দ্বিতীয়বার পরাজিত হলেও তৃতীয়বার থেকে টানা ১১ বার বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর ২০০৪ সালে কেরলের মুখ্যমন্ত্রী হন ওমেন চান্ডি। ২০০৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর মসনদে আসীন ছিলেন। তারপর ২০১১ সালে পুনরায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন চান্ডি।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...