Wednesday, June 24, 2026

সুশান্ত মামলায় আপাতত ‘নিশ্চিন্ত’ রিয়া! কোন পথে সিবিআই

Date:

Share post:

২০২০-র ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু হয়। খুব অল্প সময়ের মধ্যেই সুপারস্টার তকমা পেয়েছিলেন সুশান্ত। অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং সুশান্তের (Sushant Singh Rajput) বান্ধবী রিয়ার (Riya Chakraborty) বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এনে মামলা দায়ের করেন। নায়িকা জামিনের আবেদন করায় ২০২০ সালের অক্টোবরে অভিনেতা সম্পর্কিত মাদক মামলায় (Drugs Case) তাঁর বিরোধিতা করেছিল CBI । এবার তা প্রত্যাহার করে নেওয়া হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন- এর তরফে।

তরুণ অভিনেতা সুশান্তের মৃত্যুর মাসখানেকের মধ্যেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অভিনেতার মৃত্যুর সঙ্গে যুক্ত মাদক মামলায় রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে। রিয়ার জামিনের বিরোধিতা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।এদিন তা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি সংস্থা জানিয়েছে, বম্বে হাইকোর্টের ব্যাখ্যা অনুসারে এনডিপিএস আইনের ধারা ২৭এ অনুসারে একটি উপষুক্ত সময়ের জন্য চ্যালেঞ্জটি তুলে রাখা হল।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...