Monday, June 8, 2026

ঘনাচ্ছে দুর্যোগের মেঘ!মঙ্গলে হালকা বৃষ্টি বঙ্গে

Date:

Share post:

বর্ষা অনেকদিন আগেই রাজ্যে প্রবেশ করলেও সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে।যদিও আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, ঘূর্নাবত তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সাইক্লোনিক সার্কুলেশন আরও ঘণীভূত হবে। যদিও দুর্যোগের মেঘ কবে কবে ঘনাবে তা এখনও স্পষ্ট করেনি। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও তাপমাত্রার কোনও হেরফের হবে না। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।


আরও পড়ুনঃGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, রোহতক, দিল্লি কানপুর, সিদ্ধি, অম্বিকাপুর, ঝাড়সুগুদা হয়ে ওড়িশার বালেশ্বরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘন্টায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।
জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপর দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই খবর। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়তে পারে শুক্রবার অর্থাৎ একুশে জুলাই থেকে।আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম বজায় থাকবে।

কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...