Saturday, April 4, 2026

এশিয়া কাপের সূচি ঘোষিত, ভারত-পাক মুখোমুখি ২ সেপ্টেম্বর

Date:

Share post:

সব জল্পনার অবসান। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বুধবার সন্ধ্যাবেলা ২০২৩ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল। একদিনের ফরম্যাটে আয়োজন হওয়া এই টুর্নামেন্টের আসর পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে।

আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান ছাড়াও নেপাল রয়েছে। অন্যদিকে বি গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং বাংলাদেশকে রাখা হয়েছে। প্রত্যেকটা দলই নিজের নিজের গ্রুপে একটি করে ম্যাচ খেলবে। এরপর প্রতিটা গ্রুপের শীর্ষ দুই দল এই টুর্নামেন্টে শেষ চারে খেলতে যাবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে মোট তিনটে ম্যাচ আয়োজিত হতে পারে।

আগামী ৩০ অগাস্ট এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। পাকিস্তান এবং নেপালের মধ্যে আয়োজিত এই ম্যাচটি মুলতানে খেলা হবে। আর ১৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হবে। টুর্নামেন্টে মোট ৬ দল অংশগ্রহণ করতে চলেছে। ভারত এবং পাকিস্তান ছাড়াও এই টুর্নামেন্ট খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল। গোটা টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচের আয়োজন করা হচ্ছে।

২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টের চারটে ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। আর বাকি ৯ ম্যাচে আয়োজন করা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান বাংলাদেশ এবং আফগনিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচও পাকিস্তানেই আয়োজন করা হবে। এর পাশাপাশি সুপার ফোর পর্যায়ের প্রথম ম্যাচটাও পাকিস্তানেই আয়োজন করা হচ্ছে।

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...