Thursday, June 25, 2026

প্রেমিকার ফাঁদে পা দিয়েই মৃত্যু মাদক সম্রাটের! অগ্নিগর্ভ মেক্সিকোয় মৃত্যু ৩৭ জনের

Date:

Share post:

মেক্সিকোর(Mexico) মাদক সম্রাটের(drug lord) মৃত্যুর পর পথে নেমে হিংস্র প্রতিবাদের সামিল হয়েছেন মাদক পাচারকারীরা। ইতিমধ্যে মেক্সিকোর(Mexico) বিশেষ বাহিনির ২৫ সেনার মৃত্যু হয়েছে। সবমিলিয়ে কমপক্ষে ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে উত্তপ্ত এলাকায়। গোপন অভিযান চালিয়ে সোমবার খতম করা হয়েছে নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মাঞ্চোকে। তাঁর মৃত্যুতে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে।

মাঞ্চোকে পাকড়াও করতে আগেও বহুবার অভিযান চালিয়েছিল নিরাপত্তাবাহিনীরা। কিন্তু তাঁকে ধরা যায়নি। প্রতিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেত। এবার মাঞ্চোর প্রেমিকাকে খুঁজে বের করে তাঁর উপর ২৪ ঘণ্টার নজরদারি ক্যামেরা বসানো হয়। গতিবিধি ট্র্যাক করতে শুরু করেন গোয়েন্দারা।

কয়েকদিন আগে মাঞ্চোর প্রেমিকা মেক্সিকোর জালিস্কোর রাজ্যের তাপালপা শহরে এসেছিলেন। মাঞ্চোর বান্ধবীর এই সফরেই সতর্ক হন গোয়েন্দারা। তাপালপা শহরের জঙ্গল লাগোয়া এক জায়গায় ঘাঁটি গেড়েছে দুষ্কৃতীদের দলটি। মাঞ্চোর প্রেমিকা এলাকা ছাড়তেই শুরু হয় অভিযান। সেনার সঙ্গে দীর্ঘ গুলির লড়াই চলে মাদক কারবারিদের। গুলিবিদ্ধ হন মাঞ্চোও। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত এয়ারলিফট করে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর।

তারপর থেকে মেক্সিকোতে শুরু হয়েছে বিক্ষোভ। ২৫ জন সেনার পাশাপাশি সাধারণ নাগরিক মিলিয়ে এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকো থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিয়ে আসতে উদ্যোগী হয়েছে আমেরিকার একটি সংস্থা। দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে মেক্সিকোর মাদক কারবারিরা। বাস জ্বালিয়ে, দোকানপাট পুড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা। মেক্সিকোর আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। মূলত দেশের পশ্চিমপ্রান্তে ছড়াচ্ছে হিংসা।

পরিস্থিতির গুরুত্ব বুঝে মেক্সিকোয় থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। জালিস্কো স্টেট, তামাউলিপাস স্টেট, মিচোয়াকান স্টেট, গুয়েরেরো স্টেট এবং নুয়েভো লিওন স্টেটের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন, আমজনতার সুরক্ষা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...