Thursday, June 25, 2026

কুস্তি সংস্থার নির্বাচন হতে পারে আগামী ৭ আগস্ট : সূত্র

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন হতে পারে আগামী ৭ আগস্ট। এমনটাই খবর সূত্র মারফত। ফেডারেশনের প্রধান ছিলেন ব্রিজভূষণ শরণ সিং। কিন্তু তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ করেন দেশের পদক জয়ী বেশ কিছু কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। ব্রিজভূষণকে সরানোর দাবিতে প্রতিবাদও করেন আন্দোলনরত কুস্তিগিররা। কুস্তির দায়িত্বে এখন অ্যাড হক কমিটি। ফেডারেশনে নতুন করে নির্বাচন হওয়ার কথা। কিন্তু সেই নির্বাচনে একের পর এক তারিখ বলা হলেও তা পিছিয়ে যাচ্ছে। আর এবার জানা যাচ্ছে সেই নির্বাচন হতে পারে ৭ আগস্ট।

অ্যাড হক কমিটি প্রথমে ঠিক করে নির্বাচন হবে ৫ জুলাই। তারপরে ঠিক হয় নির্বাচন হবে ১১ জুলাই। কিন্তু সেই দিনও নির্বাচন হয় না। জানা যায় সেই নির্বাচন স্থগিত করে দেয় গুয়াহাটি হাই কোর্ট। অসম কুস্তি সংস্থার একটি আবেদনের ভিত্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই সংস্থার তরফে আবেদন করা হয় যে, তাদের ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার দিতে হবে। সেই আবেদন শুনে কুস্তি সংস্থার নির্বাচন স্থগিত করে দিয়েছিল গুয়াহাটি হাইকোর্ট। মঙ্গলবার তাদেরই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।

এই নিয়ে অ্যাড হক কমিটির একটি সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পাঁচটি সংস্থাকে নিয়ে এখনও সমস্যা রয়েছে। তবে ৭ আগস্টই নির্বাচন হবে বলে আমাদের বিশ্বাস।”

আরও পড়ুন:৫০০তম আন্তর্জাতিক ম্যাচের নজিরের সামনে কোহলি, বিরাট প্রশংসায় দ্রাবিড়

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...