Friday, March 27, 2026

হোটেলের ঘরে উ.দ্ধার নি.থর মা,আশ.ঙ্কাজনক মেয়ে! র.হস্যমৃ.ত্যু ঘিরে চা.ঞ্চল্য

Date:

Share post:

শহরে হোটেলের ঘরে এক মহিলার রহস্যমৃত্যু। আর সেই মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়ল চা‍ঞ্চল্য। বুধবার গভীর রাতে কিড স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার হয় পশ্চিম পুঁটিয়ারির বাসিন্দা পলি মিত্রর নিথর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘরে পলির সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ঈশিতাও। তাঁদের দু’জনকেই হোটেলের ঘর থেকে যখন উদ্ধার করা হয়, তখন দুজনেই অচৈতন্য অবস্থায় ছিলেন।

হোটেলকর্মীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউমার্কেট থানার পুলিশ৷ উদ্ধার করার পর ঈশিতাকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর চিকি‍ৎসা চলছে৷ তবে তার মা পলিকে হোটেলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পুলিশের প্রাথমিক অনুমান ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দুজনেই ৷ মেয়ের প্রাণরক্ষা হলেও বাঁচানো যায়নি মাকে৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , গত ১৪ বছর ধরে পশ্চিম পুঁটিয়ারির ব্যানার্জি পাড়ায় থাকেন মিত্র পরিবার৷ বছর দশেক আগে বিয়ে হয়ে যায় পলিদেবীর ছেলের৷ অভিযোগ, বিয়ের পর থেকে ছেলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না৷ কোনও দায়িত্বও নেননি বলে অভিযোগ৷ তিন বছর আগে পলি মিত্রর স্বামী মারা যান। তার পর থেকেই সংসারে আর্থিক টানাটানির শুরু। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যে দুবেলা অন্ন সংস্থান মা মেয়ের কাছে দুরূহ হয়ে ওঠে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক দুরবস্থার জেরেই আত্মহননের পথ বেছে নেন পলি মিত্র৷ যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তাতে সে কথাই লেখা আছে ৷ আসল ঘটনার তদন্ত চলছে৷ রহস্যজনক এই ঘটনার নেপথ্যে আরও কিছু কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...