Thursday, June 18, 2026

চাকরি জটিলতায় সমস্যায় স্বপ্না, রেলকে কী নির্দেশ দিল হাইকোর্ট?

Date:

Share post:

দুয়ারে বিধানসভা ভোট। রাজগঞ্জ কেন্দ্রে এবার তৃণমূলের টিকিট পেয়েছেন পদকজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। কিন্তু রেলের চাকরি জটিলতায় মনোনয়নের আগে সমস্যায় স্বপ্না (Swapna Barman), যার জল গড়িয়েছে আদালত। সোমবারের মধ্যেই রেলকে বক্তব্য জানাতে নির্দেশ হাইকোর্টের।

এশিয়ান গেমস সহ একাধিক আন্তজার্তিক ইভেন্টে পদক জয়ী স্বপ্নাকে (Swapna Barman) ২০২০ সালে আলিপুরদুয়ার ডিভিশনের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর পদে চাকরি দেয় রেল। চাকরিতে কর্মরত অবস্থায় তৃণমূলে যোগ দেওয়ায় অ্যাথলিটকে শো কজ করে রেল। এমনকি জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র থেকে তাঁকে মনোনয়ন দেয় শাসক দল। এরইমধ্যে চাকরি থেকে ইস্তফা দেন স্বপ্না।

যদিও ভারতীয় রেলের তরফে তাঁর ইস্তফা মঞ্জুর করে এনওসি দেওয়া হয়নি। রেলের এই পদক্ষেপের কারণে স্বপ্না মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। রেলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্টিক বেঞ্চে মামলা করেন স্বপ্না ।
শুক্রবার এই মামলার শুনানিতে রেল আদালতে রিপোর্ট পেশ করেন।

স্বপ্ন বর্মনের ইস্তফা নিয়ে আগামী সোমবারের মধ্যেই রেলকে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।নিয়ম অনুসারে, কেন্দ্রীয় সরকারির স্থায়ী বেতনভুক কর্মচারী নির্বাচনে লড়তে পারেন না। ফলে রেলের থেকে এনওসি না পেলে স্বপ্নার মনোনয়ন জটিলতার আবর্তে পড়তে পারে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...