Saturday, April 4, 2026

টুর্নামেন্টের আগেই বিশ্বকাপের ট্রফি হাতে শাহরুখ!

Date:

Share post:

প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা (Cricket Lovers), আর মাত্র মাস তিনেক সময় হাতে আছে। তারপরই ক্রিকেটের বিশ্বযুদ্ধ (Cricket World Cup)শুরু হতে চলেছে। ভারতের ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) , তাই স্বাভাবিক ভাবেই মেগা টুর্নামেন্টের পারদ চড়ছে। ট্রফি উন্মোচন করে তার বিশ্বভ্রমণের সূচি প্রকাশ করেছে ICC। এক যুগের খরা কাটিয়ে কাপ জিতবে রোহিত ব্রিগেড, সেই আশায় বুক বাঁধছে দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে তার আগেই বিশ্ব ক্রিকেটে জুড়ল বলিউডি কানেকশন (Bollywood Connection)। বিশ্বকাপ ক্রিকেটে বলি বাদশার ম্যাজিক! ট্রফির হাতে শাহরুখ খানের (Shahrukh Khan)সঙ্গে ছবি পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC)। বুধবার রাতে একটি ছবি টুইট করা হয় আইসিসির তরফে। সেখানে দেখা যাচ্ছে, মৃদু হাসিমুখে বিশ্বকাপের ট্রফির দিকে তাকিয়ে রয়েছেন বলিউড বাদশা।

কিং খান আর ক্রিকেটের সম্পর্কটা অনেক পুরনো। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। নিজের দলকে উৎসাহ দিতে মাঝে মাঝেই সন্তানদের নিয়ে মাঠে খেলা দেখতে চলে যান অভিনেতা। কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনালের প্রি-ম্যাচ কভারেজেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও ‘ পাঠান’ সিনেমার প্রচার সেরেছেন সুপারস্টার। কিন্তু ICC যে ছবি টুইট করেছে, তার ক্যাপশনে আইসিসির তরফে লেখা হয়েছে, “বিশ্বকাপের ট্রফি ও কিং খান… খুব কাছেই এসে গিয়েছে।” এখান থেকেই জল্পনা এবার কি নিজের দেশের ক্রিকেট বিশ্বকাপে বিশেষ ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন শাহরুখ? মুখে কুলুপ বাজিগরের।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...