Tuesday, February 24, 2026

মণিপুরের নার.কীয় ঘটনার ভিডিও শেয়ার নয়, সরাতে হবে পোস্ট: কড়া নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

অগ্নিগর্ভ মণিপুরের (Manipur) এই ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় সারা দেশ। দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে! গণধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ। এই নারকীয় ঘটনার ভিডিও ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এই বিষয়ে টুইটার-সহ সব সোশ্যাল মিডিয়াকে কড়া নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র (Centre)। সেখানে বলা হয়েছে, কোনওভাবেই যেন ওই ভিডিও শেয়ার না হয়। ওই ভিডিও দ্রুত সরানোর নির্দেশেও দেওয়া হয়েছে। অনথ্যতায় কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সকার।

সূত্রের খবর কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, ওই ভিডিও ছড়ানোর ফলে অশান্তি বাড়তে পারে। বিষয়টি তদন্তাধীন। সেই কারণে আইন মানা বাধ্যতামূলক। এই ঘটনার পরে ৭৮দিনের মৌনতা ভেঙে এদিন মণিপুর নিয়ে নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও তার আরে তৃণমূলের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়। একই সঙ্গে মোদির নীরবতা নিয়েও কটাক্ষ করা হয়। টুইট (Tweet) করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মে-র। তার আগের দিনই মণিপুরের দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ হয়। কাংপোকপি জেলায় ঘটনাটি ঘটে। দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ের বলে সূত্রের খবর। ভাইরাল ওই ভিডিওয় দেখা যাচ্ছে, দুই মহিলা কেঁদে প্রাণের ভিক্ষা করছেন। কিন্তু তাঁদের কথায় কান না দিয়ে পাশবিক অত্যাচার করা হয়। ভাইরাল ভিডিও প্রসঙ্গে মণিপুর পুলিশের সুপার কে মেগাচন্দ্র সিংয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দেওয়া হয়েছে।

 

spot_img

Related articles

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...