Tuesday, June 16, 2026

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

Date:

Share post:

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ সংস্থা জানিয়েছে, আগামী এপ্রিল মার্চ থেকেই ৭৬৭ জরুরি ওষুধের দাম বৃদ্ধি (medicine price hike) পেতে চলেছে! তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক (antibiotic medicine), জ্বরের ওষুধ, হৃদরোগ, ডায়াবেটিস, পেইনকিলার (painkiller tablet) এবং সংক্রমণ প্রতিরোধক ওষুধও।

গত মার্চ মাসেই NPPA (National Pharmaceutical Pricing Authority) জানিয়েছে, বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা দফতরের তথ্য অনুযায়ী ২০২৫ সালে WPI-তে ০.৬৪৯৫৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। যার ফলে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের ওষুধের ক্ষেত্রে MRP বাড়ানোর অনুমতি পাবে। সেক্ষেত্রে ওষুধের বেস প্রাইসে প্রায় ০.৬৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হবে। এরপর আবার যুক্ত হবে জিএসটি। উল্লেখ্য প্রতি বছরই WPI-এর ভিত্তিতে NPPA ওষুধের দাম সংশোধনের অনুমতি দেয় নির্মাণকারী সংস্থাদের। কিন্তু এই মুহূর্তে যেভাবে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে, তার সরাসরি প্রভাব এসে পড়েছে মধ্যবিত্তের হেঁসেলে। এবার নিত্যপ্রয়োজনীয় ওষুধেরও দাম বৃদ্ধির খবরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...