Site Logo

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

EBBS Desk·
৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক মহিলা। অভিযোগ, নিউ আলিপুর এলাকায় ফুটপাতে দোকান দেওয়ার অনুমতি পাইয়ে দেওয়ার কথা বলেন স্বরূপ। এর জন্য ওই মহিলার কাছ থেকে ৮০ লক্ষ টাকাও দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। শুধু তাই নয়, অশালীন ইঙ্গিত দেওয়া হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করেন ওই অভিযোগকারী।

Sponsored

Sranchi In Article

অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিউ আলিপুরের রাস্তায় একটি দোকান খোলার পরিকল্পনা করেছিলেন। সেই অনুমতি জোগাড় করতে তিনি প্রথমে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের দ্বারস্থ হন। কিন্তু তিনি জানান, এই ধরনের অনুমতি দেওয়ার এক্তিয়ার তাঁর নেই। এর পরেই তিনি ওই মহিলাকে তাঁর স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আরও পড়ুন: নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

Sponsored

Merlin In Article

মহিলার অভিযোগ, স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করলে দোকান করার ছাড়পত্র দেওয়ার নামে তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, টাকা চাওয়ার পাশাপাশি স্বরূপ তাঁকে সুরুচি সঙ্ঘ ক্লাবে একা এসে দেখা করার নির্দেশ দেন এবং অত্যন্ত আপত্তিকর ভাবে 'ব্যক্তিগত অনুগ্রহের' ইঙ্গিত করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Sponsored

Shyam Sundar In Article

উল্লেখ্য, গত ৪ জুন টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর কর্মীদের কাছ থেকে তোলাবাজি এবং এক মেকআপ আর্টিস্টকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। ফেডারেশনের সদস্য ওই মেকআপ আর্টিস্ট কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছিল স্বরূপের বিরুদ্ধে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →