Monday, March 16, 2026

আগ বাড়িয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা জয়ের, বেজায় চটেছে PCB

Date:

Share post:

সম্প্রতি এশিয়া কাপের সূচি ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা বিসিসিআই-এর সচিব জয় শাহ। আর এই সূচি ঘোষণা হওয়ার পরই দেখা দিয়েছে বিতর্ক। আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পিসিবি এশিয়া কাপের সূচি ঘোষণা করার আগেই সেই প্রতিযোগিতার সূচি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন জয় শাহ। আর তাঁর এই কাছে বেজায় চটেছে পিসিবি।

এই নিয়ে পাক বোর্ডের এক কর্তা এক সংবাদসংস্থা-কে বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পাক বোর্ডের কথা হয়ে গিয়েছিল। ঠিক হয়েছিল পাকিস্তানের অনুষ্ঠানটি শুরু হবে সন্ধে ৭:১৫ মিনিটে। তার পাঁচ মিনিটের মধ্যেই সূচি ঘোষণা করা হবে। কিন্তু সেই অনুষ্ঠান শুরু করার আধ ঘণ্টা আগেই জয় শাহ সূচি ঘোষণা করে দেন।”

আসলে ঘটনার সূত্রপাত, ১৯ জুলাই পিসিবির পক্ষ থেকে এশিয়া কাপের সূচি প্রকাশিত হওয়ার কথা ছিল। ক্রীড়াসূচি প্রকাশের জন্য একটি অনুষ্ঠানেরও আয়োজন করে পিসিবি। যেখানে সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে ট্রফি উন্মোচন করারও ব্যবস্থা করেছিল পিসিবি। ঠিক ছিল, পাকিস্তানের স্থানীয় সময় ৭.৪৫ মিনিট নাগাদ সূচি প্রকাশ করা হবে। কিন্তু তার আধ ঘন্টা আগেই সূচি ঘোষণা করে দেন জয় শাহ। এশিয়া কাপের সূচি পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। আর জয় শাহ এভাবে সূচি ঘোষণা করায় অসন্তুষ্ট পিসিবি।

যদিও পুরোটাই ভুল বোঝাবুঝির জন্য এমন হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তান এবং ভারতের মধ‍্যে সময়ের ব্যবধানের জন্যই অনুষ্ঠানের আগেই জয় শাহ সূচি ঘোষণা করে ফেলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, আহমেদাবাদে হোটেলে ঘর নেই, বুকিং হাসপাতালের বেড

 

spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...