Friday, April 3, 2026

একুশের সকালে ১৩ শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

শুক্রবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ধর্মতলায় (Dharmatala) প্রতিবছরের মতো এই দিনটি শ্রদ্ধা দিবস হিসেবেও পালন করা হবে। একুশের মঞ্চে বক্তব্য রাখার কিছুক্ষণ আগেই ১৯৯৩ সালে ২১ জুলাই যারা শহিদ হয়েছিলেন সেই সমস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৯৩ সালের ২১ জুলাই তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল। পুলিশকে দমনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয় বাম আমলের সরকার। তারপরেই শুরু হয়ে যায় পুলিশের লাঠিচার্জ। পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়। সেই ১৩ জনকে শ্রদ্ধা জানাতেই পালন করা হয় আজকের দিনটি। চলতি বছর এর সঙ্গে যোগ হয়েছে তেইশের পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূল কর্মীরা প্রাণ দিয়েছেন তাঁদেরও শ্রদ্ধা জানানো হবে।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...