Wednesday, June 24, 2026

একুশের মঞ্চে ‘জয় INDIA স্লোগান’! অভিষেককে ‘নব যৌবনের অগ্রদূত’ সম্বোধন শোভনদেবের

Date:

Share post:

একুশে জুলাইয়ে (21 July) নতুন ভোরের সন্ধান। কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে জঙ্গল, গোটা বাংলার রাস্তা আজ ধর্মতলামুখী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ শ্রদ্ধা দিবসের মেগা সভা। আর শুক্রবার ২১ এর মঞ্চ থেকে মোদি বিরোধী জয় INDIA স্লোগান (Joy India Slogan) তুললেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। সমাবেশের একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার দলনেত্রী ঘোষণা করেছিলেন, “ইন্ডিয়া উইল ফাইট টুগেদার। আমরা সকলে একসঙ্গে, মেরুদণ্ড সোজা রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করব। এই বিশেষ দিনে দেশে নতুন ভোরের সূচনার জন্য শপথ নেব।” আর দলনেত্রীর এই বার্তাকেই এদিন একুশের মঞ্চে তুলে ধরলেন শোভনদেব।

এদিন বক্তব্যের শুরুতেই কৃষিমন্ত্রী মনে করিয়ে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর সিপিএমের (CPIM) লাগাতার অত্যাচারের কথা। পাশাপাশি শোভনদেবের বক্তব্যে বাদ পড়েনি দিল্লির স্বৈরাচারী, পৈশাচিক, পুঁজিবাদী বিজেপি সরকারের কথা। তবে শোভনদেব এদিন কার্যত হুঙ্কারের সুরে বলেন, সবাই হারতে পারে কিন্তু চব্বিশে ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে না। অন্যদিকে, সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে রামধনু জোট প্রসঙ্গে শোভনদেব মনে করিয়ে দেন, রামধনু জোট লাগাতার তৃণমূল কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তা কার্যত মুখ থুবড়ে পড়েছে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘নব যৌবনের অগ্রদূত’ বলে সম্বোধন করেন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা।

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...