Sunday, May 31, 2026

৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে শতরান করে একের পর এক নজির বিরাটের

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমে বিরাট নজির গড়লেন কোহলি। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পোর্ট অফ স্পেনে ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচ খেলতে নামেন কোহলি। শুরুতেই বলে ছিলেন এই ম‍্যাচকে স্মরণীয় করতে চান তিনি। যেমন কথা তেমন কাজ। ৫০০তম আন্তর্জাতিক ম‍্যাচে খেলতে নেমে ওয়েস্ট-ইন্ডিজদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করলেন শতরান রান। প্রথম ইনিংস তাঁর শেষ হল ১২১ রানে। আর এই রান করেই একের পর নজির গড়লেনন বিরাট। টেস্টের রানসংখ্যায় টপকে গিয়েছেন বীরেন্দ্র সেহবাগ, জ‍্যাক কালিসকে। মাইলফলকের ম্যাচে বিরাটকে দেখে ভারতীয় মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ কোর্টনি ওয়ালশ। তিনি বিরাটকে রাখছেন সচিন তেন্ডুলকরের পরেই।

ওয়ালশ বলেছেন, ‘‘ভারতীয় সেরা তারকাদের মধ্যে আমি বিরাটকে রাখব সচিনের পরেই। সচিন বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন যার বিরুদ্ধে আমি খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিদের মধ্যে ব্রায়ান লারা, ভিভ রিচার্ডসদের আমি উপরের দিকে রাখব। অস্ট্রেলিয়ার কথা বলতে হলে আমি রিকি পন্টিং ও স্টিভ ওয়ার কথা বলব। ইংল্যান্ডের গ্রাহাম গুচ এবং পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ পড়বে একই পংক্তিতে। এঁরা প্রত্যেকে নিজেদের উইকেটের যে মূল্য দিত, সেটা এখন দেখতে পাই বিরাট কোহলির মধ্যে। ও কখনও হাল ছাড়ে না। তাই আমার দেখা সেরা চার বা পাঁচজন ক্রিকেটারের মধ্যে রাখতে চাই বিরাটকে।”

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন যেখানে শেষ করেছিলেন বিরাট। দ্বিতীয় দিন ঠিক সেই জায়গা থেকে শুরু করলেন তিনি। প্রথম দিন ৮৭ রানে অপরাজিত ছিলেন কোহলি। শতরান করতে বাকি ছিল ১৩ রান। আর দ্বিতীয় করলেন সেটা নিমিষে। এদিন শতরান করতেই একের পর এক নজির গড়েন তিনি। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে শতরানের সুবাদে বিরাটের টেস্টে শতরান হল ২৯তম। আর তিন ফর্ম‍্যাট মিলিয়ে শতরান হল ৭৬তম। এদিন আরও একটি নজির গড়েনন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে পাঁচ নম্বরে উঠলেন তিনি। এই রানের সুবাদে বিরাটের এখনও পযর্ন্ত রান সংখ‍্যা দাঁড়াল ৫০০ ম্যাচে ২৫,৫৬১। এই তালিকায় সবার উপরে রয়েছেন সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান করেছেন তিনি।

আরও পড়ুন:আগ বাড়িয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা জয়ের, বেজায় চটেছে PCB

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...