Sunday, June 21, 2026

শহিদ সমাবেশে জনজোয়ার, টুইটে ঐক্যবদ্ধ ভাবে রাজ্য-দেশ র.ক্ষার বার্তা মমতা-অভিষেকের

Date:

Share post:

একুশে জুলাই ধর্মতলায় মেগা সমাবেশের মঞ্চ থেকে যেদিকেই চোখ যায় শুধুই জনপ্লাবন। বৃষ্টিতে ভিজে মঞ্চে বক্তৃতা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। শুক্রবার, দুপুরে সমাবেশের পর টুইটে (Tweet) জনসমাগম নিয়ে আপ্লুত মমতা। গণতন্ত্র রক্ষার অঙ্গীকার অভিষেকের।

তৃণমূল (TMC) সভানেত্রী লেখেন,   “আজকের #শহিদদিবস সমাবেশে সমর্থকদের সমুদ্র আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের শক্তির উদাহরণ দেয়। ঐক্যবদ্ধভাবে দুর্গের মতো আমরা বাংলা ও ভারতকে পাহারা দিচ্ছি!”

অভিষেক নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) লেখেন,   “#শহিদ দিবস আমাদের সকলের হৃদয়ে গভীর ছাপ রেখেছে! মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কর্মীদের সঙ্গে বীর শহিদদের প্রতি আমার শ্রদ্ধা জানানোর বিনম্র সৌভাগ্য হল। আমি গণতন্ত্রকে অক্ষুন্ন রাখতে এবং সবার জন্য একটি ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অবিচল।”

 

 

 

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...