Monday, April 13, 2026

পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই লোকসভার প্রস্তুতি শুরু কমিশনের

Date:

Share post:

হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচনের রেশ কাটতে না কাটতেই, শুরু হয়ে গেল ২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি। আজ, শনিবার রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন এ রাজ্যের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। জেলা শাসকরা ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

জানা গিয়েছে, আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে ইভিএম এবং ভি ভি প্যাটের প্রথম পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ শিবির। পাশাপাশি চলবে ভোটার তালিকা সংশোধনীর কাজ। এদিন জেলা শাসকদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের এই বিষয়ে আলোচনা হয়ছে বলে জানা গিয়েছে।

আগামী ১৯ আগষ্ট রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের তিনজন ডেপুটি নির্বাচন কমিশনার। লোকসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতেই আসছেন তাঁরা। এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...