Thursday, April 2, 2026

এবার বিডিওকে “অনুব্রত”র ”চড়াম চড়াম” দাওয়াই দেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

Date:

Share post:

ফের বিডিও’কে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। হাবড়ার বিডিও ঘেরাও অভিযানে হুমকি গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের মতো “দাওয়াই” প্রয়োগের কথাও শোনা গেল তাঁর মুখে। বিজেপি বিধায়ক বললেন, “হাসপাতালে পৌছনোর আগে চড়াম চড়াম গুড় বাতাসার জন্য প্রস্তুত থাকুন।”

হাবড়া-১ নম্বর ব্লকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে বিডিওকে হুঁশিয়ারি দিয়ে সুব্রত ঠাকুর বলেন, “অনুব্রত মন্ডলের মতো সমস্ত দাওয়াই আপনাদের উপর প্রয়োগ করা হবে, হাসপাতালে পৌঁছানোর আগে চড়াম চড়াম গুড় বাতাসার জন্য প্রস্তুত থাকুন।”

গোটা রাজ্যের পাশাপাশি হাবড়া-১ নম্বর ব্লক বিজেপির পক্ষ থেকে বিডিও অফিস ঘেরাও অভিযানে যোগদান করেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অনুব্রতের গুড় বাতাসা-সহ সমস্ত রকম দাওয়াই প্রয়োগ করা হবে আগামী দিনে। আর বেশি দেরি নেই কে কতটা পাবেন বা কতটা বাড়িতে নিয়ে যেতে পারবেন আর হাসপাতাল পর্যন্ত যেতে যেতে কতটা পাবেন সেটা জনগণ বিচার করবে।

আরও পড়ুন- যোগীরাজ্যে ফের অনারকি.লিং: বোনের মু.ণ্ডু হাতে থানায় ‘গুণধর’ দাদা!

 

 

Related articles

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...