Thursday, June 25, 2026

যোগীরাজ্যে ফের অনারকি.লিং: বোনের মু.ণ্ডু হাতে থানায় ‘গুণধর’ দাদা!

Date:

Share post:

ফের যোগীরাজ্যে অনারকিলিং। উত্তরপ্রদেশের (Uttarprdesh) বরাবাঁকিতে বোনকে খুন করে কাটা মাথা হাতে ঝুলিয়ে থানায় হাজির হল গুণধর দাদা! তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম রিয়াজ (Riaz)। রিয়াজের বোন আসিফার (Asifa) সঙ্গে স্থানীয় যুবক চাঁদ বাবুর সম্পর্ক হয়। কিন্তু সেই সম্পর্ক মানতে চায়নি দাদা। অভিযোগ, এই নিয়ে দাদা-বোনের প্রায়ই ঝগড়া হত।

স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগেই চাঁদ বাবুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন আসিফা। থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তল্লাশি চালিয়ে আসিফাকে খুঁজে এনে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। চাঁদ বাবুকে গ্রেফতার করা হয়।

সেই ঘটনা নিয়ে ফের ভাই-বোন মধ্যে অশান্তি শুরু হয়। শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে আসিফার মাথা কেটে ফেলে রিয়াজ। সেই কাটা মুণ্ডু হাতে ঝুলিয়েই থানায় চলে যায় সে। ঘটনার হকচকিয়ে যায় পুলিশও। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন- অভিযোগ পেয়েই তৎপর রাজ্য মহিলা কমিশন! শীঘ্রই মালদহে যাচ্ছে টিম

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...