Saturday, June 13, 2026

বিরাট সাক্ষাতে আপ্লুত ক‍্যারিবিয়ান উইকেটরক্ষকের মা, আবেগে কেঁদে ফেললেন তিনি

Date:

Share post:

পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলছে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে বিরাট কোহলির দুরন্ত শতরানের ইনিংসের সুবাদে চালকের আসনে টিম ইন্ডিয়া। দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে ৩৫২ রানে পিছিয়ে ক‍্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের রান সংখ‍্যা ১ উইকেট হারিয়ে ৮৬। আর দ্বিতীয় দিনের শেষে দেখা এক বিশেষ মুহূর্ত। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ম‍্যাচ শেষে কোহলিকে জড়িয়ে ধরে চুমু খেলেন এক বিরাট ভক্ত। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটসম্যান জোশুয়া ডা’সিলভার মা। এরপরই আবেগে কান্নায় ভাসলেন তিনি। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান জোশুয়া ডা’সিলভা। তাঁর মা যে বিরাট কোহলির বিরাট ভক্ত তা আন্দাজ করা গিয়েছিল দ্বিতীয় টেস্টে জোশুয়া ডা’সিলভার কথায়। দ্বিতীয় টেস্টে যখন স্টাম্প মাইকে তাঁকে বলতে শোনা গিয়েছিল বিরাট শতরান করুক তাঁর মায়ের জন্য। বিরাট শতরান করলেন। আর ম‍্যাচ শেষে দেখা গেল এক ভালোবাসর মুহূর্ত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় দল যখন হোটেলে ফিরছিল, তখন জোশুয়া ডা’সিলভা এসে তাঁর মায়ের সঙ্গে বিরাট কোহলির সঙ্গে পরিচয় করিয়ে দেন। জোশুয়ার মা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তাঁর চোখে জল চলে আসে। বিরাট কোহলিকে ধরে তিনি স্নেহের আদর করতে থাকেন। একবার নয়, তিনি দুবার বিরাটকে জড়িয়ে ধরেন এবং কোহলির গালে স্নেহের চুম্বন দেন তিনি। আর ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

বিরাটের সঙ্গে সাক্ষাতের পরে জোশুয়া ডা’সিলভার মা বলেন,” আমি এদিন মাঠে ছেলের খেলা দেখতে আসেননি। ছেলের খেলা সবসময় দেখি। মাঠে এসেছি বিরাট কোহলির খেলা দেখতে। কোহলির সঙ্গে কথা বলতে পেরে ও সাক্ষাৎ করে খুব খুশি। বর্তমান ক্রিকেটের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি। কোহলির মন অনেক বড়। সে অনেক বড় মনের ক্রিকেটার ও মানুষ। আমি এবং জোশুয়া দুজনেই বিরাট কোহলির খুব বড় ভক্ত। ও সর্বকালের সেরাদের একজন, এই দেশে তাঁকে পেয়ে আমরা ধন্য। বিরাটের সঙ্গে এই টেস্ট খেলা জোশুয়ার জন্য আশীর্বাদ ছিল।”

আরও পড়ুন:ইন্টার মায়ামির হয়ে অভিষেক মেসির, নেমেই দলকে জেতালেন লিও

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...