Friday, June 19, 2026

সোমে শুরু বিধানসভার বাদল অধিবেশন: সম্মতি রাজ্যপালের, মন্ত্রিসভার বৈঠক হবে কোথায়!

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পরে অবশেষে বিধানসভার বাদল অধিবেশনের জন্য সম্মতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। শুক্রবার বিকেলে ফোনে দীর্ঘক্ষণ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) সঙ্গে রাজ্যপালের কথা হয়। তার পরেই ২৪ জুলাই থেকে অধিবেশন শুরুর বিষয়ে ঐক্যমত্য হয় বলে নবান্ন সূত্রে খবর। শনিবারেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাদল অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন। শোভনদেব জানান, ‘‘শুক্রবার বাদল অধিবেশন নিয়ে রাজ্যপালের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তাঁর সঙ্গে আলোচনা করেই ২৪ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে।’’

অধিবেশন শুরুর অনুমতি চেয়ে বুধবার পরিষদীয় দফতর থেকে রাজভবনে ফাইল যায়। সেই সময় সম্মতি না দিয়ে পাল্টা পরিষদীয় মন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু শোভনদেব শহরে না থাকায়, দফতরের কোনও আধিকারিককে পাঠানোর কথা বলে রাজভবন। শুক্রবার ফোনে রাজ্যপালের সঙ্গে কথা বলেন পরিষদীয়মন্ত্রী।
গত বুধবার মন্ত্রিসভার বৈঠকের বিজ্ঞপ্তি জারি হয়। জানানো হয়, সোমবার বিধানসভায় বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। কিন্তু রাজভবন থেকে অধিবেশন শুরু সম্মতি না মেলায় বুধবার রাতেই মন্ত্রিসভার বৈঠক বিধানসভার বদলে নবান্নে হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়। এবার সোমবার থেকে অধিবেশন শুরুতে রাজ্যপাল সম্মতি দেওয়ায় মন্ত্রিসভার স্থানও পরিবর্তন হয় কি না, সেটাই দেখার।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...