Friday, June 26, 2026

এমার্জিং এশিয়া কাপের ফাইনালে হার ভারতের এ দলের, পাকিস্তানের কাছে ১২৮ রানের হারল যশ ধুলের দল

Date:

Share post:

এমার্জিং এশিয়া কাপের ফাইনালে হার ভারতের। এদিন এমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারত-এ দলের মুখোমুখি হয়েছিল পাকিস্তান-এ দল। সেই ম‍্যাচে ১২৮ রানের হারল যশ ধুলের দল। ব‍্যর্থ গেল অভিষেক শর্মার ৬১ রান। রবিবার ভারতীয় দল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, তিন বিভাগেই ব্যর্থ।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত-এ দলের অধিনায়ক যশ ধুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে শতরান তায়াব তাহিরে। সৈয়ম আয়ুব করেন ৫৯ রান। সাহিবজাদা ফারহান করেন ৬৫ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হাঙ্গারগেকর এবং রিয়ান পরাগ। একটি করে উইকেট নেন হরশিত রানা, মানব সুতার এবং নিশান্ত সান্ধু।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ২২৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই চালান অভিষেক শর্মা। ৬১ রান করেন তিনি। সাই সুদর্শন করেন ২৯ রান। যশ ধুল করেন ৩৯ রান। নিকিন জোস করেন ১১ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট সুফিয়ানের। দুটি করে উইকেট নেন আর্শদ ইকবাল, মেহরান এবং মহম্মদ ওয়াসিম। একটি উইকেট নেন মোবাশির খান।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে ড্র করে বিশেষ পুরস্কার বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...