Wednesday, June 17, 2026

লম্বা হচ্ছে বাতিল ট্রেনের তালিকা, স্টেশনেই হাপিত্যেশ যাত্রীদের! 

Date:

Share post:

রবিবার সকাল থেকেই হাওড়া শাখায় দুর্ভোগের ছবি স্পষ্ট। বেলা বাড়তে ক্রমশ কমেছে ট্রেনের সংখ্যা। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য একশ কুড়িটি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া বর্ধমান শাখায় যে কটি হাতে গোনা ট্রেন চলছে তা গন্তব্যে পৌঁছতে নির্ধারিত সময়ের থেকে এক থেকে দেড় ঘন্টা বেশি সময় দিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।

শনিবারের পর রবিবারও চূড়ান্ত হয়রানি ছবিটা স্পষ্ট। শ্রাবণী মেলার কারণে কিছু স্পেশাল ট্রেন তারকেশ্বরের জন্য রাখা হয়েছে। কিন্তু তীর্থযাত্রীদের ভিড়ে তাতে সাধারণ মানুষের প্রায় দম বন্ধ অবস্থা।

সিগন্যালের কাজের জন্য শনিবার ও রবিবার এই দুই দিন রেলের তরফ থেকে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু গতকাল অর্থাৎ শনিবার কিছু ট্রেন চললেও রবিবারের অবস্থা আরও মারাত্মক। বেলা বাড়তেই ব্যান্ডেল – শ্রীরামপুর শাখায় শুধুই বাতিল ট্রেনের ঘোষণা শোনা গেছে। পাশপাশি বহু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। শ্রাবণী মেলার কারণে নির্ধারিত তারকেশ্বর শেওড়াফুলি হাওড়া লোকালে অত্যধিক ভিড়ে বেশ কিছু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। প্রায় ৪৫ মিনিট দেরিতে আসা ৩৭৩২৮ ডাউন তারকেশ্বর ট্রেনে উঠতে নসিবপুরের পর থেকে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে পড়ে যান কিছু মহিলা ও বয়স্ক যাত্রী। চূড়ান্ত ভোগান্তির শিকার হাওড়া মেন শাখার ট্রেন যাত্রীরা।ভিড়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে পড়ে যান কিছু মহিলা ও বয়স্ক যাত্রী। চূড়ান্ত ভোগান্তির শিকার হাওড়া মেন শাখার ট্রেন যাত্রীরা।

 

 

 

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...