Monday, April 6, 2026

অন্ধ্রপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সং.ঘর্ষে মৃ.ত অন্তত ৬, গুরুতর আ.হত ২০

Date:

Share post:

ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে ছুটছিল সরকারি বাসটি ।আচমকাই উল্টোদিক থেকে একটি সরি এসে সজোরে ধাক্কা মারে বাসটিতে। লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ মর্মান্তিকভাবে মৃত্যু হয় কমপক্ষে ৬ জনের।গুরুতর আহত আরও ২০ জন।তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃইংরেজির পাশাপাশি মাতৃভাষায় পঠনপাঠন, নয়া বিজ্ঞপ্তি সিবিএসই বোর্ডের

শনিবার রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনার ঘটে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর জেলার চিন্না ওরামপাডুতে। পুলিশের তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি তামিলনাড়ুর চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল। অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর জেলার চিন্না ওরামপাডুতে আচমকাই সরকারি বাসের মুখোমুখি চলে আসে লরিটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চার যাত্রীর। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২০ জন হাসপাতালে ভর্তি।মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।


রাজামপেটা ডিএসপি চৈতন্য বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...