Thursday, April 23, 2026

মণিপুরকাণ্ডে বিরোধীদের বি.ক্ষোভে উত্তাল সংসদ! রাজ্যসভা থেকে সাসপেন্ড আপ সাংসদ

Date:

Share post:

মণিপুরকাণ্ড (Manipur) নিয়ে এবার বিরোধীদের বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (RajyaSabha) বাদল অধিবেশন (Monsoon Session)। এদিন প্রথম থেকেই বিরোধীদের বিক্ষোভের জেরে দফায় দফায় দুই সভার কাজকর্ম স্থগিত হয়ে যায়। তবে এদিন ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শনের কারণে রাজ্যসভা থেকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় আম আদমি পার্টির (AAP) সাংসদ সঞ্জয় সিংকে (Sanjay Singh)। এদিন কার্যত আপ সাংসদকে পাঁজাকোলা করে রাজ্যসভা থেকে বাইরে বের করে দেওয়ার ছবি ধরা পড়েছে। ইতিমধ্যে, সেই ভিডিও ভাইরাল। তবে তাঁকে সাসপেন্ড (Suspend) করলেও নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) বিরুদ্ধে তিনি যে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শনে সামিল হবেন তা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন বিরোধীদের হই-হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।

সোমবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) বক্তব্য রাখতে শুরু করলে বিরোধী সাংসদরা একে একে নিজেদের আসন থেকে উঠে হই-হট্টগোল করে নিজেদের দাবি জানাতে শুরু করেন। অন্যদিকে, এদিন লোকসভায় “ইন্ডিয়া ফর মণিপুর” (India For Manipur) ও “ইন্ডিয়া ডিমান্ড পিএম স্টেটমেন্ট অন মণিপুর” (India Demand PM Statement On Manipur) প্ল্যাকার্ড নিয়ে বিরোধী জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে মণিপুরের ‘লজ্জাজনক ঘটনা’ বাদল অধিবেশনের শুরুর দিন থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের হাত গুটিয়ে বসে থাকার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলের সাংসদরা। সোমবারও সভার কাজ শুরু হতেই মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। সভার কাজকর্ম স্থগিত রেখে মণিপুর নিয়ে আলোচনার দাবি জানান তাঁরা।

তবে এদিন লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান ওই দাবি খারিজ করে দেন। তাতে ক্ষুব্ধ হয়ে লাগাতার স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। এরপরই রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান আপ সাংসদ সঞ্জয় সিং। এরপরই তাঁকে গোটা অধিবেশন থেকে সাসপেন্ডের প্রস্তাব দেন রাজ্যসভার বিজেপি দলনেতা পীযূষ গোয়েল। সেই প্রস্তাব ত‍ৎক্ষণা‍ৎ মেনে নিয়ে আপ সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

 

 

Related articles

নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করছে পুলিশ! পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে ধিক্কার তৃণমূলের 

হলদিয়া এবং নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে যাদের ভাল সম্পর্ক সেই পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে এবং...

মুখ্যমন্ত্রীর আশঙ্কাকে সত্যি করে বুথে বুথে EVM বিভ্রাট, সাফাই দেওয়ার চেষ্টা মনোজের

রাজ্যের প্রথম দফা বিধানসভা নির্বাচনের সকাল থেকে জেলায় জেলায় ভোট মেশিন বিভ্রাটের খবর। কোথাও ভিভি প্যাড কাজ করছে...

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...