Wednesday, April 8, 2026

সংসদে মণিপুর নিয়ে আলোচনায় রাজি, তবে মোদির বিবৃতি প্রসঙ্গে নীরব শাহ

Date:

Share post:

ভয়াবহ অবস্থা উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের(Manipur)। এই ইস্যুতেই সংসদে ধারাবাহিক বিক্ষোভ শুরু করেছে বিরোধী সাংসদরা। দাবি, প্রধানমন্ত্রীকে সংসদে এইবিষয়ে বিবৃতি দিতে হবে। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) জানালেন, “মণিপুর পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে সরকারের কোনও আপত্তি নেই।” যদিও প্রধানমন্ত্রী(Prime Minister) এই বিষয়ে সংসদে আলোচনায় অংশ নেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি শাহ। তাছাড়া কোন ধারায় এই আলোচনা হবে তাও স্পষ্ট করা হয়নি।

মণিপুরে লাগাতার অশান্তি ও দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় উত্তাল গোটা দেশ। এই অবস্থায় মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভোটাভুটি-সহ আলোচনার দাবিতে শুক্রবার নোটিশ দিয়েছিল কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল। কিন্তু তাতে রাজি হয়নি মোদি সরকার। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ২৬৭ ধারার পরিবর্তে ১৭৬ ধারায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু বিরোধীরা তাদের দাবিতে অনড় রয়েছে। এই পরিস্থিতিতে শাহ সোমবার বলেন, “আমরা সভায় এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এই স্পর্শকাতর বিষয়ে দেশ যাতে সত্য জানতে পারে তা খুবই গুরুত্বপূর্ণ।”

তবে আলোচনা নিয়ে আপত্তি নেই বলে শাহ জানালেও এই আলোচনায় কেন্দ্রের সদিচ্ছা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিরোধীরা। কারণ মণিপুরের পাল্টা জবাবে পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়, বিহারের মতো রাজ্যে কয়েকটি নারী নির্যাতনের ঘটনা তুলে প্রতিআক্রমণের পথে হাঁটার বার্তা দিয়েছে বিজেপি। সোমবার অবিজেপি রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে ধর্নাও দেখিয়েছে বিরোধী সাংসদরা।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...