Monday, June 15, 2026

রাজ্যে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী! গ.ণ্ডগোল হলেই দ্রুত পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের    

Date:

Share post:

আগামী ১০ দিন রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এমনটাই জানালেন কেন্দ্রের আইনজীবী। সোমবার কলকাতা হাইকোর্টে ছিল পঞ্চায়েত মামলার (Panchayat Case) শুনানি। এদিন সওয়াল জবাব চলাকালীন কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আরও ১০ দিন রাখার আবেদন জানান। তারই পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের সাফ নির্দেশ, আগামী ১০ দিনে রাজ্যের কোথাও কোনও অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে।

যেহেতু এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) পর আরও ১০দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সোমবারই সেই সময়সীমা শেষ হচ্ছে। ইতিমধ্যে রাজ্য থেকে বাহিনী প্রত্যাহারের কাজও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, এখন কোথায় বাহিনী যাবে, তা ঠিক করবে নির্বাচন কমিশন ও রাজ্য। এদিন মামলাকারীর তরফে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আদালতে সওয়াল করেন। ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ জানায়, ভোটের ফল প্রকাশের পরে প্রথম ১০ দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আরও রাখতে হলে কেন্দ্রের মতামত নিতে হবে। কেন্দ্র আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত আদালতকে জানিয়েছে। এরপরই কেন্দ্রের তরফেও জানিয়ে দেওয়া হয়, বাহিনী রাজ্যে আরও বেশ কয়েকদিন রাখতে কোনও অসুবিধা নেই।

তবে এদিন শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, মানুষকে হত্যা করা হচ্ছে। এটা গুরুতর অভিযোগ। এ বিষয়ে কিছু করা প্রয়োজন। এরপরই আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্ত অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। ডিভিশন বেঞ্চ জানায়, কমিশনের তথ্য অনুযায়ী, ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। কিন্তু তা নিয়ে এখনই কোনও নির্দেশ দিচ্ছে না আদালত। সমস্ত অভিযোগ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...