Wednesday, June 24, 2026

ক্ষমতায় থাকতে মৌন মোদি! মণিপুর নিয়ে তো.প দেগে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার কথা ঘোষণা শোভনদেবের

Date:

Share post:

মণিপুরের লাগাতার হিংসা, নারী নির্যাতন নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। সোমবার, বিধানসভায় (Assembly) বাদল অধিবেশনের আগে জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। এদিন সর্বদল বৈঠক ডাকা হয়। কিন্তু BJP বা ISF কেউই এই বৈঠকে উপস্থিত ছিল না।

এদিন, শুধু তৃণমূলের বিধায়কদের নিয়েই হয় বৈঠক। বিজেপির অভিযোগ, বিধানসভার রীতি ভঙ্গ করছে শাসকদল। বিরোধীদলকে সম্মান দেয় না। সেই কারণে বয়কট বৈঠক করে তারা। বৈঠকের পর নির্ধারিত সময়েই অধিবেশন শুরু হয়। প্রথামাফিক শোকপ্রস্তাব পাঠের পরে অধিবেশন মুলতুবি হয়ে যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মণিপুরে যা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। গত ৩মাস ধরে সেখানে লাগাতার হিংসা চলছে। নারীদের উলঙ্গ করে হাঁটানো হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আরও দুর্ভাগ্যজনক কেন্দ্রীয় সরকারের ভূমিকা। বিজেপি ডবল ইঞ্জিন সরকারকে প্রবল কটাক্ষ করে পরিষদীয় মন্ত্রী বলেন, মণিপুরে তো ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তাও সেখান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না রাজ্য সরকার। শোভনদেবের কথায়, ভারতের সভ্যতা ৩ হাজার বছরের পুরনো। সেখানে মেয়েদের উপর বর্বরোচিত অত্যাচার অত্যন্ত লজ্জাজনক।

মণিপুরের (Manipur) বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘ নীরবতা নিয়েও প্রবল খোঁচা দেন পরিষদীয় মন্ত্রী। তিনি বলেন, দেশের এক রাজ্যে মহিলাদের উপর নির্মম অত্যাচার চলছে। আর এতদিন পরে তা নিয়ে মাত্র আড়াই মিনিট সময় ব্যয় করেছেন প্রধানমন্ত্রী। দেশের বাইরে ও ভিতরে বিভিন্ন বিষয়ে তিনি বেশি বকেন। কিন্তু মণিপুর নিয়ে উদাসীন মোদির। ক্ষমতায় থাকার জন্য মৌন কেন্দ্রের সরকার, এটা লজ্জাজনক- মত শোভনদেবের।

বিজেপির অভিযোগ, বিভিন্ন রাজ্যেও মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। সেই অভিযোগ উড়িয়ে পরিষদীয় মন্ত্রী বলেন, এতবড় দেশে কোথাও বিচ্ছিন্ন ঘটনা পারে। কিন্তু মণিপুরে গত তিনমাস ধরে লাগাতার হিংসা চলছে। এর শেষ কোথায়! প্রশ্ন তোলেন বর্ষীয়ান বিধায়ক। এই বিষয় নিয়ে বিএ কমিটির বৈঠকের পরে নিন্দা প্রস্তাব আনা হবে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...