Wednesday, June 24, 2026

গদি বাঁচাতে ‘উদার’ মোদি! সামান্য বাড়ালো EPF-এর সুদের হার

Date:

Share post:

আগামী বছর কেন্দ্রের লোকসভা নির্বাচন(Loksava Election)। তার আগে মানুষের মনে ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী মোদি সরকার(Modi Govt)। সেই লক্ষ্যেই করোনাকাল থেকে দফায় দফায় সুদের হার কমানোর পর অবশেষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র সুদের হার কিছুটা হলেও বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। সুদ বাড়লো ০.৫ শতাংশ। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরের জন্য EPF অ্যাকাউন্টের জন্য সুদের হার ৮.১০ শতাংশের পরিবর্তে দেওয়া হবে ৮.১৫ শতাংশ করে।

২০২২-২৩ অর্থ বছরের জন্য এই সুদ বাড়ানোর সিদ্ধান্তে সোমবারই ছাড়পত্র দিয়েছে ইপিএফ। সংস্থার তরফে জানানো হয়েছে, গত আর্থিক বছরে আমানতের উপরে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ইপিএফ কর্তৃপক্ষ(EPFO) তাদের সমস্ত শাখা অফিসকে জানিয়েছে, ৮.১৫ শতাংশ হারে সুদ আমানতকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকার ১৯৫২ এর কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড স্কিমের প্যারা ৬০(১) এর অধীনে এই সুদ বাড়ানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইপিএফ(EPF)  স্কিমের প্রতিটি সদস্যকে এবার থেকে এই হারে সুদ দিতে হবে। তবে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও গত কয়েক বছরে যেভাবে দফায় দফায় সুদ কমিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তার তুলনায় এই সুদ বৃদ্ধি অত্যন্ত সামান্যই বলে দাবি করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞেরা। অবশ্য রাজনৈতিক মহলের দাবি, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মানুষের মন জয়ে সচেষ্ট মোদি সরকার। তাই চেনা অঙ্কে এখন থেকেই জনদরদী ভূমিকা নিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগে ২০১৮-১৯ সালে ইপিএফ-এর সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। পরিসংখ্যান বলছে, এরপর থেকে কোভিড কালে দফায় দফায় সুদ কমিয়ে তা নামিয়ে আনা হয়। ২০২১-২২ অর্থবর্ষে এই সুদ একেবারে নামিয়ে আনা হয় ৮.১ শতাংশে। সেখান থেকেই এবার ভোটের আগে সাধারণ মানুষকে কাছে টানতে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...