Saturday, June 27, 2026

খারিফ চাষিদের জন্য সুখবর! জল ছাড়া শুরু করছে ডিভিসি

Date:

Share post:

চলতি মরশুমে দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির অভাব। এর জেরে জলাধারগুলিতেও জলের অভাব। এই অবস্থায় আগামী ২৭ জুলাই জল ছাড়া শুরু করছে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। এর ফলে খারিফ মরশুমে উপকৃত হবে দুই বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়ার কৃষকরা। সোমবার এমনই জানালেন বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার।

সোমবার বর্ধমান সার্কিট হাউসে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার আধিকারিকদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বর্ধমানের ডিভিশনাল কমিশনার ছাড়াও পূর্ব বর্ধমানের জেলাশাসক, জেলা সভাধিপতি, ডিভিশনাল মেম্বার, সেন্ট্রাল ওয়াটার কমিশনের সচিব-সহ অনান্য পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর বর্ধমানের ডিভিশনাল কমিশনার বলেন, গত বছরের তুলনায় এবছর বৃষ্টি কম হওয়ায় ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধারে মজুত জলের পরিমাণ ২৫ শতাংশ কমেছে। মাইথনে ৪৬১ ফুট এবং পাঞ্চেতে ৪০০ ফুট জল মজুত রয়েছে। খারিফ মরশুমে চাষের জন্য মজুত জল থেকে ৭৫ হাজার একর ফিট জল ছাড়া হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে ৭ দিন এই জল সরবরাহ করা হবে। এরপরও ঘাটতি থাকলে ২ অগাস্টের পর ফের এ নিয়ে বৈঠকে বসা হবে।

আরও পড়ুন- কোচের বিরুদ্ধে শ্লীলতা.হানির অভিযোগ জাতীয় স্তরের মহিলা খেলোয়াড়ের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...