Saturday, June 27, 2026

কোচের বিরুদ্ধে শ্লীলতা.হানির অভিযোগ জাতীয় স্তরের মহিলা খেলোয়াড়ের

Date:

Share post:

এবার শহর কলকাতায় উঠল কোচের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ। কোচের বিরুদ্ধে  শ্লীলতাহানি, উত্যক্ত ও অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ আনলেন জাতীয় স্তরের রোলার স্কেটিং খেলা এক প্রাক্তন মহিলা খেলোয়াড়। বর্তমানে তিনি কোচিং ও করান। নিউটাউন থানায় অভিযোগ করেছেন ওই মহিলা খেলোয়াড়। অভিযোগকারী মহিলা খেলোয়াড় ২০১৫ সাল পর্যন্ত রোলার স্কেটিং খেলতেন। তারপরে কোচ হন।

ওই মহিলা খেলোয়াড়ের অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে ওই কোচ তাঁকে শ্লীলতাহানি ও অভাব্য আচরণ এবং অশালীন প্রস্তাব দিয়ে চলেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ওই মহিলাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলার খেলোয়াড়ের আরও অভিযোগ, প্রতিবাদ করলে প্রভাবশালীদের সঙ্গে যোগের কথা বলে হুমকি দেন কোচ। এমনকী প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জানা যাচ্ছে, ২২শে জুলাই ওই মহিলা খেলোয়াড় নিউটাউন থানায় অভিযোগ করেন। ওই মহিলার খেলোয়াড়ের আরও দাবি, রোলার স্কটিং ফেডারশন অফ ইন্ডিয়াতেও অভিযোগ করেছিলেন। কিন্তু তাতে কোন লাভ কিছু হয়নি। এর পরেই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। যদিও এই অভিযোগ মিথ‍্যে বলে দাবি করেছেন ওই কোচ। কোচের দাবি, মিথ্যা অভিযোগ করা হয়েছে। নিউটাউনে অভিযোগ সঠিক নয়। উন্নতির পোস্ট পাওয়ার জন্য উনি এমন বলছেন। আমার কোনও প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ নেই। আর আমি কোন হুমকি দেইনি।

আরও পড়ুন:এগিয়ে থেকেও বিএসএস-এর সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...