Saturday, June 6, 2026

ISL জিতেও ‘চ্যাম্পিয়ন’ হতে পারল না মোহনবাগান, কেন?

Date:

Share post:

চ্যাম্পিয়ন হয়েও চ্যাম্পিয়নের মর্যাদা পাবে না মোহনবাগান সুপার জায়ান্টস। গত মরশুমে আইএসএল ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে সামনের মরশুমে আর চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামতে পারবেন না, হুগো বৌমোস, সুভাশিস বসুরা। ২০২২-২৩ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএলের নবম সংস্করণ পর্যন্ত এই টুর্নামেন্টের নিয়ম ছিল যেই দল আইএসএলের ফাইনাল জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এবার নতুন নিয়ম ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। যার ফলে চ‍্যাম্পিয়নের মর্যাদা রাখতে পারবে না তারা।

মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলেও, লিগ শিল্ড তারা জিততে পারেননি। নতুন নিয়ম অনুসারে, লিগ পর্বে যারা চ্যাম্পিয়ন হয় তারাই চ্যাম্পিয়ন হিসেবে পরের মরশুমে মাঠে নামে। যে দল যতবার চ্যাম্পিয়ন হয়, তাদের জার্সিতে ততগুলি তারা থাকে। ফলে মোহনবাগানের জার্সিতে এবারের চ্যাম্পিয়ন হলেও স্টার থাকছে না। গত মরশুমের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। তারা এই স্টার পরে নামতে পারবে।

আগামী মরশুমের জন্য অনুশীলন ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। রবিবার শহরে এসে গিয়েছেন বিশ্বকাপার জেসন কামিন্স। চলে এসেছেন হুগো বুমোস, ফ্লোরেন্টিন পোগবারা।

সোমবার ক্লোজডোর অনুশীলনের পাশাপাশি, ফুটবলারদের শারীরিক অবস্থাও পরীক্ষা করা হয়। মাঠে নেমেও হাল্কা গা ঘামান সবুজ-মেরুন ফুটবলাররা। কোচ জুয়ান ফেরান্দো ভিসা সমস্যা কাটিয়ে আগেই শহরে চলে এসেছেন। এবার রণকৌশল বদলে ফেলেছেন ফেরান্দো। ডিফেন্সে ব্রেন্ডন হ্যামিলকে রেখে দেওয়া হলেও, ছেড়ে দেওয়া হয়েছে স্লাভকো ডামজানোভিচকে।সার্বিয়ান তারকা এখন খেলছেন বেঙ্গালুরু এফসিতে। ছেড়ে দেওয়া তারকাদের তালিকায় রয়েছেন প্রীতম কোটালদের। ফ্লোরেন্টিন পোগবাকে এখনও সরকারিভাবে রিলিজ না করা হলেও তাঁকে যে স্প্যানিশ কোচ রাখবেন না, তা দিনের আলোর মত স্পষ্ট।

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন মহম্মদ সিরাজ?

 

Related articles

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...