Friday, June 26, 2026

চন্দননগর পুলিশ কমিশনারেটের মানবিক উদ্যোগ! ‘স্পর্শে’ নবজীবন বৃদ্ধার

Date:

Share post:

সুমন করাতি

চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionarete) মানবিক উদ্যোগ। এবার উত্তরপাড়ার (Uttarpara) এক আবাসনের অসহায় বন্দী বৃদ্ধাকে উদ্ধার করে তাঁকে সম্পূর্ণভাবে দেখভালের দায়িত্ব নিল চন্দননগর পুলিশ কমিশনারেটের “স্পর্শ”। উত্তরপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে এক বৃদ্ধা অসহায়ভাবে দিন কাটাচ্ছেন, উত্তরপাড়া থানায় এমন খবর আসে। এরপরই তৎপর হয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করতে বড় উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেটের ‘স্পর্শ’ বিভাগের পুলিশ।

সোমবার সকালে উত্তরপাড়ার ১৬ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে এক অসহায় একাকী বৃদ্ধাকে দেখভালের দায়িত্ব নিল চন্দননগর পুলিশ কমিশনারেটের ‘স্পর্শ’। উত্তরপাড়া শহরের এক আবাসনে একাকী বয়স্ক মানুষদের পাশে দাঁড়ায় ওই স্পর্শ নামক সংস্থা। এর আগেও স্পর্শ বিভাগের চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ অসহায় বৃদ্ধ ও বৃদ্ধাকে উদ্ধার করেছে। তবে এদিনের উদ্যোগে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ বিভাগের উত্তরপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার কৃষ্ণধন চট্টোপাধ্যায় জানান, ওই বৃদ্ধার নাম রেখা চট্টোপাধ্যায়। তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি একা হয়ে পড়েন। এরপর যিনি তাঁকে দেখাশোনা করতেন তিনি ব্যক্তিগত কাজে শহরের বাইরে থাকায় ওই বৃদ্ধা বেজায় সমস্যায় পড়েন। এমনকি তাঁর খাওয়াদাওয়াও বন্ধ হয়ে যায়। এরপরই শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়দের পুরো বিষয়টি নজরে আসতেই উত্তরপাড়ার থানার পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই বিষয়টিতে হস্তক্ষেপ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার ব্যাঙ্ক সংক্রান্ত একটা সমস্যা রয়েছে। আর সেকারণে ব্যাঙ্কে টাকা থাকা সত্ত্বেও তিনি তা ব্যবহার করতে পারছেন না। পুলিশ অবশ্য ব্যাঙ্ক কতৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির দ্রুত সমাধানে উদ্যোগী হয়েছে বলে খবর। পুলিশের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আবাসনের বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় মানুষ। তাঁদের মতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবিদার।

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...