Friday, June 5, 2026

রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিশ কেন? সুপ্রিম প্রশ্নের মুখে নিরুত্তর ইডি

Date:

Share post:

কেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বিদেশ যেতে আটকানো হচ্ছে? কেন তাঁর বিরুদ্ধে লুকআউট (Lookout) নোটিশ? সোমবার, সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রশ্নের মুখে নিরুত্তর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। নিজেদের আচরণের সপক্ষে কোনও যুক্তিই দিতে পারেনি তারা। উল্টে কিছুটা সময় চেয়েছেন ইডির আইনজীবী। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি। সেই বিষয়ে এদিন পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানায়, এর আগে আদালতের অনুমতি নিয়ে বিদেশযাত্রা করে নির্দিষ্ট সময়ে ফিরে এসেছেন রুজিরা। তার পরেও তাঁর বিরুদ্ধে কেন লুকআউট নোটিশ? প্রশ্ন তোলে শীর্ষ আদালত। রুজিরার পরিবার বিদেশে থাকে। সেখানে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সন্তান-সহ রুজিরাকে আটকানো হয়। তা নিয়েও সুপ্রিম প্রশ্নের মুখে পড়ে ইডি। কিন্তু কোনও প্রশ্নেরই সঠিক জবাব ছিল না ইডি-র আইনজীবীর কাছে।

৫ জুন সন্তানদের নিয়ে দুবাই (Dubai) যাওয়ার জন্য রওনা দেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দমদম বিমান বন্দরে ইডির লুকআউট নোটিশের (Lookout Notice) উল্লেখ করে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটকে দেন। যদিও রুজিরা বিদেশযাত্রায় কোনও বাধা নেই বলে এর আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ কেন ইডি-র এই আচারণ তার জবাব চায় শীর্ষ আদালতে। এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসা আছে কি? প্রশ্ন সব মহলের। তবে, নিজেদের কাজে সপক্ষে কোনও যুক্তিই দিতে পারেনি ইডি। সময় চেয়েছে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...