Friday, June 26, 2026

যুগের অবসান , অবসরের ঘোষণা সুনীলের

Date:

Share post:

একটা যুগের অবসান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ। এদিন নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বার্তায় এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

এদিন নিজের সোশ্যাল মিডিয়াতে সুনীল বলেন, “ একটা দিন জীবনে কোনও দিন ভুলতে পারব। যে দিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখবিন্দর সিং এসে আমাকে জানিয়েছিলেন, প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারব না সেই অনুভূতি কেমন ছিল। জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম। জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা, ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল, তারপরে ৮০ মিনিটে গোল হজম করা, জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনও দিন ভুলতে পারব না।” এখানেই না থিম সুনীল আরও বলেন,” দেশের পরবর্তী ৯ নম্বর ফুটবলার খুঁজে নেওয়ার সময় এসে গিয়েছে। পাশাপাশি, ভারতীয় ফুটবলের কোনও খেলোয়াড়ই তাঁদের ক্লাবের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলছেন না। এই বিষয়টা জাতীয় ফুটবল দলকে আদতে প্রতিবন্ধী করে দিয়েছে। এটা বর্তমানে ভারতীয় ফুটবল দলে একটা বড় শূন্যতা তৈরি করছে।”

 

২০০৫-এর ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। অভিষেক ম্যাচেই গোল করেন। সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ২০০৭ নেহরু কাপ। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ৬-০ হারায় ভারত। ৩৯ বছর বয়সি এই ফুটবলার ভারতীয় ফুটবলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। ভারতীয় ফুটবল দলের হয়ে তিনি এখনও পর্যন্ত ১৫০ ম্যাচে মোট ৯৪ গোল করেছেন।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...