Wednesday, April 8, 2026

পঞ্চায়েত ভোটে ঝালদার বিডিওর ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি সিনহা, কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে ঠাকুরপুকুর-মহেশতলায় গণনাকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল।এরই পাশাপাশি গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগে মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ‘এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে ? আদালতকে আধিকারিক নিযুক্ত করে নির্বাচন করাতে হবে ?’

এদিন ঝালদায় ব্যালট বাতিল মামলায় বিডিও-কে ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা । তাঁর মন্তব্য, ‘পুনর্গণনায় ৩১৯টি ব্যালট বাতিল করেছেন, এটা কি খেলা নাকি ? ওই সময় বিডিও কি চোখ বন্ধ করে ছিলেন ? যদি এমন ভুল হতেই থাকে, তাহলে নির্বাচনের গুরুত্ব কী ? কে চাপ দিয়েছিল পুনর্গণনার জন্য? তাহলে এত দ্রুততা কীসের ? প্রথমবার গণনার সময় কারও নজরে এল না যে ব্যালটে সই ছিল না?’ প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। পাশাপাশি কমিশনকে হলফনামা জমার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ৭ অগাস্ট পরবর্তী শুনানি।

পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে সোমবার একগুচ্ছ মামলার শুনানি ছিল। শুধু পঞ্চায়েত ভোট নিয়েই শুনানি ছিল অন্তত ৪০টি মামলার। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে রয়েছে ২২টি জনস্বার্থ মামলা। ১৬টি মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে হয় ২টি মামলার শুনানি। ভোট-সন্ত্রাস, কারচুপি নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি।

 

 

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...