Wednesday, April 8, 2026

বাংলায় অ.শান্তি পাকিয়ে মণিপুর ঢাকতে চায় বিজেপি, আ.শঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রায় দু’মাস অতিক্রম। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ রাজ্য ও কেন্দ্র সরকার। নিশ্চুপ প্রধানমন্ত্রী। জাতিদাঙ্গায় খুন, রাহাজানি, ধর্ষণ কিছুই বাকি নেই উত্তর-পূর্বের এই রাজ্যে। প্রতিবাদে সরব তৃণমূল (TMC) থেকে সমস্ত বিরোধী দল।

এই ঘটনা থেকে নজর ঘোরাতে বাংলায় ইচ্ছে করে অশান্তি পাকাতে পারে বিজেপি। ভুয়ো খবর, ভুয়ো ভিডিও ছড়াতে পারে গেরুয়া শিবির। মণিপুর (Manipur) ইস্যুতে মন্ত্রিসভার বৈঠকে এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন (Nabanna) সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। প্রসঙ্গত, শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও ছাত্র-যুবদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বিজেপি এখন ভুয়ো ভিডিও তৈরি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করবে। কারণ, প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট যে বিজেপি বাংলাকে অসম্মান করার ছক কষছে। তাই ছাত্র-যুবদের সতর্ক থাকতে হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকেও সেই আশঙ্কা-ই আরও একবার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...