Saturday, June 27, 2026

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ছিঁটেফোটা বৃষ্টির পূর্বাভাস! ভ্যাপসা গরমে নাকাল নিত্যযাত্রীরা

Date:

Share post:

একদিকে জলযন্ত্রণায় ভুগছে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। বর্ষা প্রবেশ করতেই বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গেও। অথচ বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বর্ষাকাল হলেও ঝেঁপে বৃষ্টি নেই। এদিকে বাতাসে জলীয় বাষ্প থাকায় ভ্যাপসা গরমে নাকাল কলকাতাবাসী। শ্রাবণের ধারা কই? এই প্রশ্নই এখন দক্ষিণবঙ্গবাসীর মনে।

আরও পড়ুনঃসীমা হায়দারকে নিয়ে ধোঁয়াশা, পাক বধূর পরিচয়পত্র পাকিস্তানি দূতাবাসে পাঠালো ATS

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ৩ দিনের মধ্যে, উল্টে ঝিরিঝিরি বৃষ্টি বা বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টির ফলে বাড়বে গরম। এতদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও ধীরে ধীরে সেখানেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে মঙ্গলবার থেকেই। সোমবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেমন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।


হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।তবে, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামীকাল থেকেই কমবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে কলকাতায় আপেক্ষিক তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে সকালে তাপমাত্রা কম থাকলেও সারাদিনই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল হবেন নিত্যযাত্রীরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...