Wednesday, June 24, 2026

‘টোম্যাটো খাওয়া বন্ধ করলেই কমবে দাম’! পরামর্শ বিজেপি মন্ত্রীর

Date:

Share post:

অগ্নিমূল্য টোম্যাটো। সাধারণের একেবারে নাগালের বাইরে চলে গিয়েছে টোম্যাটোর দাম। তাই খরচ কমাতে টোম্যাটো খাওয়াই বন্ধ করে দেওয়ার নিদান দিলেন উত্তরপ্রদেশের বিজেপি মন্ত্রী । টোম্যাটোর পরিবর্তে লেবু খাওয়ার পরামর্শ দেন নারী উন্নয়ন এবং শিশু সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী প্রতিভা শুক্লা। তাঁর মতে, তাহলেই নাকি টোম্যাটোর দাম কমে যাবে। বিজেপি মন্ত্রীর এমন পরামর্শে রীতিমত অস্বস্তিতে গেরুয়া শিবির ।

আরও পড়ুনঃবারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার কাজ শুরু পুরাতত্ত্ব বিভাগের

উত্তরপ্রদেশ সরকারের একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানেই তিনি বলেন, “যেটার দাম বেশি, সেটা ব্যবহার না করাই ভালো।” সেইসঙ্গে তিনি আরও বলেন, “টোম্যাটোর যখন এতই দাম, তখন বাড়িতে এটার গাছ বসান। আপনি যদি টোম্যাটো খাওয়া ছেড়ে দেন, তাহলে সেটার দাম এমনিতেই কমে যাবে।” এই প্রসঙ্গেই তাঁর সংযোজন, “আপনি টোম্যাটোর পরিবর্তে লেবুও খেতে পারেন।”


মন্ত্রী জানান, টোম্যাটোর দাম সব সময়েই বেশি থাকে। এটা আর নতুন কী। আর একান্তই টমেটো খেতে হলে নিজের বাড়িতে চাষ করে খাওয়ার পরামর্শ দেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...