Wednesday, June 24, 2026

শিবের মাথায় জল ঢালার আগেই নদীগর্ভে তলিয়ে গেলেন যুবক!

Date:

Share post:

শ্রাবণের প্রথম সোমবার।শিবের মাথায় জল ঢালার আগে নদীতে স্নান করতে গিয়েছিলেন যুবক। কিন্তু জল আর ঢালা হল না। নদীতে স্নান করতে যাওয়ার কাল হল আসানসোলের বিএ প্রথম বর্ষের ছাত্রের। অজয় নদীগর্ভেই তলিয়ে গেল যুবক।

আরও পড়ুনঃওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন মহম্মদ সিরাজ?

জানা গেছে মৃত যুবকের নাম কাজু ঘোষ। বয়স ১৯ বছর। চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামে বাড়ি ওই ছাত্রের। স্থানীয় এক বাসিন্দা জানান, শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে যান এলাকার অনেকেই। তাঁরা সকলে অজয় নদীর সিদ্ধপুর বাগডিহা ঘাটে স্নান করেন। সেখান থেকে জল নিয়ে স্থানীয় মন্দিরে শিবের মাথায় ঢালেন।


এদিন কলেজছাত্র কাজু ঘোষ এবং তাঁর কয়েকজন বন্ধু সকাল ৬ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নদীতে স্নান করতে যান। কিন্তু বর্ষীয়ান অজয় নদীর জলে স্নান করতে নেমেই তলিয়ে যায় কাজু। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।চিকিৎসকরা কাজুকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...