Friday, April 3, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন মহম্মদ সিরাজ?

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ক‍্যারিবিয়ানদের রান ৭৬। ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৮৯। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ভারতের হয়ে একাই ৫ উইকেট নেন মহম্মদ সিরাজ। নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিরাজ। বললেন, ভালো লাগছে, আমি দায়িত্ব উপভোগ করি।

চতুর্থ দিন শেষে সিরাজ বলেন,”আমি আমার পরিকল্পনা সুন্দরভাবে কার্যকর করেছি, বিশেষ করে যখন এটা রিভার্স করতে শুরু করে। পিচে কিছু ছিল না, আমি স্টাম্প থেকে স্টাম্পে বল করার পরিকল্পনা করেছি। পাশাপাশি তাদের সহজে রান করতে না দেওয়া এবং পুরো বিষয়টাই সহজ রাখার পরিকল্পনা ছিল।”

এরপর সিরাজ আরও বলেন,” আমি দায়িত্ব উপভোগ করি। কাঁধে দায়িত্ব নিয়ে মাঠে বল করাটা আমাকে অতিরিক্ত অনুপ্রেরণা দেয় এবং এটি চ্যালেঞ্জিংও। আর আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। সমতল ট্র্যাকে পাঁচ উইকেট নেওয়া সহজ নয়। কৃতিত্ব সোহম দেশাই ভাইকে দেব, যিনি আমার ফিটনেস নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি ক্রমাগত ম্যাচ খেলছি এবং তিনি আমাকে ফিট থাকতে সাহায্য করেছেন।”

এদিকে পঞ্চম দিন টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। ওয়েস্ট ইন্ডিজেরও সুযোগ রয়েছে ম‍্যাচ জেতার। আরও ২৮৯ রান করতে পারলে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে তারা।

আরও পড়ুন:সোমবার মাঝরাতে শহরে পা রাখলেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...