Wednesday, June 24, 2026

উচ্চশিক্ষার জন্য হাভার্ড যেতে চেয়ে চাকরি থেকে ইস্তফা অনুরাগের

Date:

Share post:

আইএএস–এর চাকরি ছাড়লেন অনুরাগ শ্রীবাস্তব। রাজ্য সরকারকে ইস্তফা পত্র দিয়ে তিনি অনুরোধ করেছেন, তাঁকে যেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে যদিও এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে ইস্তফা নিয়ে অনুরাগ শ্রীবাস্তবের বক্তব্য, তিনি কানপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। তিনি এবার এই ক্ষেত্রে বেসরকারি সংস্থায়
কাজ করতে চান। ইতিমধ্যে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য ভর্তি হয়েছেন। সেখানেই তিনি পড়াশোনা শেষ করতে চান। তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করে তিনি খুব খুশি। তাঁকে আইএএস হিসেবে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তিনি এই সরকারের কাছে কৃতজ্ঞ।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বাসিন্দা অনুরাগ শ্রীবাস্তব ২০০৭ সালের আইএএস। তার আগে তিনি কানপুর আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পড়েছিলেন এবং প্রথম স্থান অধিকার করেছিলেন। এখন তিনি শিল্প দপ্তরের বিভাগীয় সচিব পদে রয়েছেন।

আরও পড়ুন- মুখ‌্যমন্ত্রীর কাছে জমা পড়ল পুরীর ‘বঙ্গ নিবাস’-এর নকশা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...