Saturday, April 4, 2026

ফরাক্কার পর হরিহরপাড়া, ফের পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদে উদ্ধার মজুত বো.মা

Date:

Share post:

ভোট মিটেছে সপ্তাহদুয়েক পেরিয়েছে। কিন্তু পুলিশি তৎপরতায় বোমা-বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হল।গত শনিবার গভীর রাতে ফরাক্কার শিবতলা গ্রাম থেকে ৩০টি তাজা বোমার হদিশ পাওয়া গিয়েছিল। পাওয়া গিয়েছিল বোমা তৈরির মশলা ও সরঞ্জামও। তার তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবতলা গ্রামের একটি নির্মীয়মাণ বাড়ির ঘরে বাঙ্কের মধ্যে বালতির ভিতর অন্তত ২৫টি বোমা রাখা ছিল। আর ওই বাড়ির ঠিক পাশের জঙ্গল থেকে একটি ব্যাগের থেকে ৫টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে বোমা তৈরির মশলা ও সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।এরই মধ্যে, ফরাক্কার মহেশপুরের সাঁকোপাড়া গ্রামে আমবাগানের মধ্যে বোমা বাধার খবর পায় পুলিশ। উদ্ধার হয় ৮-১০টি বোমা। গ্রেফতার করা হয় ৩ জনকে।

এবার ফরাক্কার পর হরিহরপাড়া। ফের মুর্শিদাবাদে মিলল একাধিক বোমা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়ার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে মাঠের মধ্যে পড়েছিল দুই ব্যাগ ভর্তি তাজা বোমা। সকালে তা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। হরিহরপাড়া থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে।কিসের জন্য এই বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...