Monday, April 6, 2026

মণিপুরের ঘটনার প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের

Date:

Share post:

কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের পথেই কংগ্রেস। আজ মঙ্গলবার ফের রাজভবনের সামনে বিক্ষোভ দেখালো মধ্য কলকাতা কংগ্রেসের কর্মী-সমর্থকরা।তাদের অভিযোগ, মণিপুরের নৃশংস ঘটনা নিয়ে কেন্দ্রের কোনও হেলদোল নেই। ঘটনার ৮০ দিন পেরোনোর পর প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়ার সময় হল।এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো কংগ্রেস কর্মী।

পুলিশ আগে থেকেই তৎপর ছিল।কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার জন্য ব্যরিকেড তৈরি করে পুলিশ।ব্যরিকেড ভেঙে এগোতে পারেননি কংগ্রেস কর্মী- সমর্থকরা।তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়েও প্রশ্ন উঠেছে। এই কর্মসূচি দিল্লিতে না করে কেন এখানে, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বাধা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...