Monday, April 6, 2026

ছাত্রী গণধ.র্ষণ-খু.নে চরম শা.স্তি! দুজনের ফাঁ.সি, একজনের যাব.জ্জীবন সাজা ঘোষণা আদালতের

Date:

Share post:

কলেজ ছাত্রীকে গণধর্ষণ-খুনে দুজনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত (Court)। মঙ্গলবার, মেদিনীপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ সেকেন্ড কোর্টের বিচারক কুসুমিকা দে মিত্র (Kusum Dey Mitra) এই নির্দেশ দিয়েছেন। যে দুজনের মৃত্যুদণ্ড হয়েছে, তারা হল, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের ছোটু মুণ্ডা ও পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা বিকাশ মুর্মু। পিংলার তেমাথানির তপতী পাত্রকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

২০২১-এর ৩ মে পশ্চিম মেদিনীপুরের (West Mednipur) পিংলায় এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে, তাঁরই অন্তর্বাসে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনায় সারা রাজ্যে সাড়া পড়ে যায়। ২বছর পর শাস্তি ঘোষণা হল। সরকারি পক্ষের দেবাশিস মাইতি জানান, কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর খুন করে অভিযুক্তরা। পিংলা থানায় ২৭ জন সাক্ষ্য দেন। এরপরে তিনজনকে দোষী সাব্যস্ত করে, সাজা শোনায় আদালত। সন্তানকে ফিরে না পেলেও, অপরাধীরা শাস্তি পাওয়ায় সন্তুষ্ট মৃত তরুণীর পরিবার।

আরও পড়ুন- সরকারি সম্মান বা পুরস্কার ফেরত বন্ধ করতে নিয়মের প্রস্তাব সংসদীয় কমিটির

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...