Monday, April 6, 2026

দক্ষিণেশ্বর-বালির গঙ্গার ঘাট থেকে উদ্ধার যুবকের দে*হ, মৃ*ত্যু ঘিরে রহ*স্য

Date:

Share post:

অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দক্ষিণেশ্বর-বালির গঙ্গার ঘাটে (Ganga Ghat)। ঘাট থেকে কামারহাটির যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার (Injured body of ESI worker)হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিবেশীদের অভিযোগ খুন করা হয়েছে বিপ্লব বসু (Biplab Basu)নামে ওই যুবককে। অভিযোগ উঠছে তাঁর স্ত্রীয়ের দিকে। পাড়ার লোকেদের সন্দেহ এই কাজে যুবকের স্ত্রীর প্রেমিক জড়িত আছেন।

বিপ্লবের পরিবার বলছে কিছুদিন আগে স্ত্রীকে সহকর্মীর সঙ্গে দেখে রীতিমতো রেগে যান বিপ্লব। বাড়িতে ঝামেলা করেন। দম্পতির মধ্যে হাতাহাতি হয়। এরপরই বিপ্লবের মৃতদেহ উদ্ধার হওয়ায় অনেকেই মনে করছেন প্রতিশোধ নিতে এবং পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বিপ্লবকে খুন করেছেন চৈতালি। বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন বিপ্লব বসু। পরিবারের লোকজন বিপ্লবের খোঁজ না পেয়ে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার পরই গঙ্গার ঘাটে তাঁর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। চৈতালী বসু এবং তাঁর প্রেমিক বেপাত্তা।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...