Tuesday, February 24, 2026

১৮০ ডিগ্রি ঘুরে পাক বন্ধুকেই বিয়ে রাজস্থানি বধূ অঞ্জুর !

Date:

Share post:

তিনি সীমা হায়দার নন, তাই পাকিস্তানের বন্ধু শুধুই ‘ ফেসবুক ফ্রেন্ড’, কোনও প্রেমের সম্পর্ক নেই। এমনটাই দাবি করেছিলেন রাজস্থানের (Rajasthan) আলওয়ায়ের অঞ্জু (Anju)। এখন অবশ্য তিনি নাম আর ধর্ম পরিবর্তন করে ফতিমা হয়েছেন। আর সেই বন্ধু প্রেমিকের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে বিয়ে সারেন তিনি। আপারদির জেলার আদালতে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (Khaibar Pakhtunkhowa) বাসিন্দা তথা ফেসবুক বন্ধু নাসরুল্লা (Nasrulla) এবং ভারতের অঞ্জু। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

পাকিস্তানে যাওয়া থেকেই অঞ্জুকে নিয়ে জোর জল্পনা শুরু হয়। যদিও রাজস্থানি বধূ দাবি করেন, তিনি পাকিস্তানের সীমা হায়দরের মতো নন। গত ২১ জুন রাজস্থানের আলওয়ার থেকে পাঞ্জাবের অমৃতসর হয়ে লাহোরে পৌঁছন অঞ্জু। বাড়িতে বলেছিলেন জয়পুরে যাচ্ছি। পাকিস্তানে যাওয়ার আইনি নথিপত্র নিয়েই সেখানে হাজির হয়েছিলেন অঞ্জু। তাঁর স্বামী এবং দুই সন্তান রয়েছে।অন্য দিকে, নাসরুল্লাও সোমবার এক সংবাদমাধ্যমে জোর গলায় দাবি করেন, অঞ্জুর সঙ্গে তাঁর প্রেমের কোনও সম্পর্ক নেই। তাঁদের বিয়ে করার কোনও পরিকল্পনাও নেই। ২০ অগস্ট অঞ্জুর ভিসা শেষ হলেই ভারতে ফিরবে। এমনকি পুলিশের কাছে লিখিত ভাবে হলফনামা দিয়েও তিনি এই একই জানিয়েছিলেন। তবে নিজেদের দাবি ‘ ভুল’ প্রমাণ করে একে অন্যের সঙ্গেই সংসার গড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন যুগলে। মালাকান্দ ডিভিশন ডেপুটি ইনস্পেক্টর জেনারেল নাসির মেহমুদ সাট্টি অঞ্জু এবং নাসরুল্লার বিয়ের বিষয়টি সুনিশ্চিত করেছেন। নিরাপত্তার কারণে অঞ্জুকে কড়া পুলিশি পাহারায় জেলা আদালত থেকে নতুন শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।

 

 

spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...