Tuesday, April 7, 2026

ত্রিপুরা ক্রিকেটের দখল নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর দ্ব.ন্দ্ব তুঙ্গে

Date:

Share post:

আগরতলা অগ্নিগর্ভ। ফের বাইশ গজের গৈরিকিকরণ। ত্রিপুরার রাজ্য ক্রিকেট সংস্থার ক্ষমতা দখল নিয়ে বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র। দখলদারি নিয়ে তুঙ্গে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিধানসভা ভোটের পর থেকেই গোলমাল শুরু হয়েছিল। এখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে।

ত্রিপুরা বিজেপিতে যুযুধান দু’টি গোষ্ঠীর ঠান্ডা লড়াই ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে। ‌একদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এব‌ং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দলের মধ্যে অনেকে এমনও বলছেন, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দু’দিকে ভারসাম্য রেখে চলতে চাইছেন। সেক্ষেত্রে যে খুব লাভের লাভ হচ্ছে, তা নয়। রাজীব একটা সময়ে ছিলেন ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান। তখন বিপ্লব মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যে রাজীব ‘বিপ্লবের লোক’ বলেই পরিচিত ছিলেন। যদিও তিনি নিজে কখনওই এই ‘পরিচিতি’ মেনে নেননি। বরাবরই বলেছেন, তিনি ‘বিজেপির লোক’।

বিভিন্ন স্বশাসিত সংস্থায় কোন গোষ্ঠীর দখল থাকবে, তা নিয়ে দলে বিতণ্ডা বেধেছে। তারই ফল ত্রিপুরা ক্রিকেট সংস্থায় সংঘাত থেকে পিস্তল বেরিয়ে পড়া। ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোন্দল নিয়ে যা ঘটেছে, তা অতীতের সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বলেই মত দলের অন্দরে অনেকের। তার ফলেই উত্তেজনা চরমে।

আরও পড়ুন:ফের বগটুইয়ে তৃণমূল কর্মীর বাড়িতে আ.গুন! তদন্তে পুলিশ

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...