Sunday, May 24, 2026

ফের বগটুইয়ে তৃণমূল কর্মীর বাড়িতে আ.গুন! তদন্তে পুলিশ

Date:

Share post:

কয়েকদিন আগেই বগটুইয়ের তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ধরানোর ঘটনা শিরোনামে উঠে এসেছিল। আবারও এক তৃণমূল সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফিরল পুরনো আতঙ্ক।সোমবার গভীর রাতে রামপুরহাট বিধানসভার বড়শাল পঞ্চায়েতের বগটুই গ্রামে তৃণমূলের সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পূর্ব পাড়ার বাসিন্দা মুর্শিদা বিবির মাটির বাড়ির ছাদে আগুনের ঘটনায় পুড়ে গিয়েছে বাড়ির বেশ কিছু জিনিস।ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃএ কী কাণ্ড! ধরা পড়তেই ঘু.ষের পাঁচ হাজার টাকা গিলে ফেললেন সরকারি কর্মী

গত শনিবারই রাত ৮টা নাগাদ বগটুই গ্রামে মুর্শিদা বিবি নামে এক তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। ফের সোমবার রাতে একই ব্যাক্তির বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। যার জেরে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের লোকজনেরা।সোমবারের আগুনের ঘটনায় মুর্শিদা বিবির বাড়ির চালে আগুন লেগে  যায়। মুর্শিদা বিবি জানান, ঘরের উপর থেকে আওয়াজ হতে থাকে। বাচ্চার কান্নায় ঘুম ভেঙে যায়। তিনি প্রথমে আগুন লেগেছে বলে বুঝতে পারেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাপ ও ধোঁয়া দেখে বুঝতে পারেন, ফের আগুন লেগেছে।

তৃণমূল সমর্থকের অভিযোগ, কেউ বারবার ইচ্ছে করেই এই আগুন লাগানোর ঘটনা ঘটাচ্ছে। তবে কে বা কারা এই কাজ করছে, সে বিষয়ে তিনি কিছু না জানালেও রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

Related articles

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...